যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে চান নেতানিয়াহু

আপডেট : ১১ মে ২০২৬, ১০:২৯ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন বেতানিয়াহু বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা থেকে মুক্ত দেখতে চান। 

রবিবার (১০ মে) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইসরায়েল প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়ে থাকে। তবে তিনি এই আর্থিক নির্ভরতা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। তার ভাষায়, 'আমি চাই না পরবর্তী কংগ্রেস পর্যন্ত অপেক্ষা করতে। আমি এখন থেকেই নতুন সম্পর্ক কাঠামো শুরু করতে চাই।'

বর্তমানে ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মোট ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার চুক্তি বাস্তবায়ন করছে। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের এই সময়টিকে তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক সম্পর্ক পুনর্বিন্যাসের উপযুক্ত সময় হিসেবে দেখছেন। তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে জনমত ও কিছু আইনপ্রণেতার সমর্থন আগের তুলনায় কমে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত