সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। গাড়ি চলাচলে ধীরগতি হওয়ায় কোথাও কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১১ মে) সামান্য বৃষ্টিতে এমন পরিস্থিতির কারণ হিসেবে সিটি করপোরেশনের অপরিকল্পিত ব্যবস্থাপনাকে দায়ী করেছেন নগরবাসী।
সোমবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায়। এরপর দুপুর দেড়টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বজ্রবৃষ্টি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিমানবন্দর সড়কের নিকুঞ্জ এলাকা, প্রগতি সরণি, মিরপুর এলাকা, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনসহ বিভিন্ন এলাকার সড়কগুলোতে জলজটের সৃষ্টি হয়। মিরপুর ১০ নম্বর এলাকার সড়কে পানির কারণে বিভিন্ন যান অচল হয়ে আটকে আছে।
স্থানীয় বাসিন্দা বলেন, অল্প বৃষ্টিতে মিরপুরের সড়কগুলো তলিয়ে যায়। বৃষ্টি একটু বেশি হলেই কোমর পানিও দেখা যায় সড়কে। মূলত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি যাওয়ার কোনো পথ নেই। সিটি করপোরেশনের উদসীনতায় রাজধানীতে এই জলাবদ্ধতা বলে আভিযোগ পথচারীদের।
সংখ্যালঘুদের ওপর নির্যাতন হতে দেব না: ধর্মমন্ত্রী