প্রতিদিন সাপ্লিমেন্ট খাওয়া ভালো না মন্দ

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৪২ এএম

স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই নিয়মিত ভিটামিন, মিনারেল বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেতে শুরু করেছেন। চিকিৎসকদের মতে, প্রয়োজন না বুঝে রোজ সাপ্লিমেন্ট খাওয়া অনেক সময় উপকারের বদলে ক্ষতিই করতে পারে।

চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিন ডি, বি১২, আয়রন, ম্যাগনেশিয়াম বা বায়োটিন জাতীয় সাপ্লিমেন্ট খাচ্ছেন। কিন্তু শরীরে সত্যিই সেই উপাদানের ঘাটতি আছে কিনা, তা পরীক্ষা না করেই সাপ্লিমেন্ট খাওয়া বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত সাপ্লিমেন্ট, শরীরে সেই পদার্থের অভাব ফ্লো করে। যা কিডনি, লিভার বা হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে। প্রভাব পড়তে পারে স্নায়ু থেকে ত্বক-চুলেও।

ফ্যাট-সলিউবল জাতীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই শরীর থেকে সহজে বেরিয়ে যায় না। ফলে দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় এগুলো খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে। এতে লিভারের সমস্যা, হার্টের ক্ষতি, এমনকি হাড়ের দুর্বলতাও দেখা দিতে পারে। অতিরিক্ত আয়রনও পেটের সমস্যা বা বিভিন্ন অঙ্গের ওপর চাপ তৈরি করতে পারে। ফলে ক্লান্তি, জয়েন্টে ব্যথা, ডায়াবেটিস, লিভার সিরোসিস, ত্বক কালো হয়ে যাওয়া বা হার্ট ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

সাপ্লিমেন্ট কখনোই স্বাস্থ্যকর খাবারের বিকল্প হতে পারে না। শাকসবজি, ফল, ডাল, মাছ, ডিম বা দুধ থেকে যে পুষ্টিগুণ পাওয়া যায়, তা ট্যাবলেট বা ক্যাপসুল পুরোপুরি দিতে পারে না। কারণ প্রাকৃতিক খাবারে ভিটামিনের পাশাপাশি ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানও থাকে। তাই সুষম খাদ্যাভ্যাসই সুস্থ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। বিশেষ পরিস্থিতিতে সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। যেমন গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড, রক্তাল্পতার সমস্যা থাকলে আয়রন সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি ও ভিটামিন বি১২-র ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট খাওয়া জরুরি। তবে সঠিক ডোজ ও নির্দিষ্ট সময় পর্যন্তই তা নেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত