হামের সংক্রমণ এবং সংকটসমূহ নিয়ে তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

আপডেট : ১২ মে ২০২৬, ১২:৫৭ পিএম

হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসমূহ নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সেখানে তিনি বলেছেন, হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে। দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে করা হবে একটি তদন্ত কমিটি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না-- এসব নিয়েই তদন্ত করা হবে।

তিনি বলেন, কোনো অপরাধ তদন্তে উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে। হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানো দরকার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত