চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জিপ ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত পিকআপ চালক মোহাম্মদ ইউনুস মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর মারা গেছেন। বুধবার (১৩ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ১ মে গাছবাড়িয়া–বরকল সড়কের চন্দনাইশ আইডিয়াল স্কুলের পাশে মিজ্জির দোকান এলাকায় মিনি পিকআপ ও জিপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইউনুস মিয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ইউনুস মিয়া চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম চন্দনাইশ ফতেহ আলী সিকদার বাড়ির মোহাম্মদ দুদু মিয়ার ছেলে।
স্বজনদের তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় জিপে থাকা আরও দুজন আহত হন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. আকতার হোসেন থানায় মামলা দায়ের করেছেন।
চন্দনাইশ থানার এসআই মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১০৫ ধারায় মামলা রেকর্ড করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের মরদেহ দেশে ফিরল