মহেশ খাল ও গয়নাছড়া খাল পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৪১ পিএম

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে নগরের গুরুত্বপূর্ণ জলপ্রবাহ পথ মহেশ খাল ও গয়নাছড়া খালের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

বুধবার (১৩ মে) তিনি খাল দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান উন্নয়ন কাজ, পানি প্রবাহ সচল রাখা, খালের সক্ষমতা বৃদ্ধি ও বর্ষা পূর্ব প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সিডিএ চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং কাজের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ে পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বর্ষার আগে চলমান কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে সিডিএ নিয়মিতভাবে প্রকল্প এলাকাগুলো মনিটরিং করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চউকের সদস্য মো. জামিলুর রহমান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী আহমেদ মইনুদ্দীনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত