গ্রেপ্তার দেখানো হলো দীপু মনি মোজাম্মেল বাবু ও রুপাকে 

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:২৬ এএম

১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকা-ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই টেলিভিশন চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ট্রাইব্যুনালের পূর্বের আদেশের (৭ মে) পরিপ্রেক্ষিতে তিনজনকে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানো আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে। আগে থেকেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা জুলাই হত্যাকা-ের মামলায় কারাগারে আছেন। শাপলা চত্বর হত্যা মামলায় আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে।

উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, আব্দুল জলিল ম-ল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত