নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ে হাত বাধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) বিকালে নলি সাধু আশ্রমের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে কামতাল ফাঁড়ি পুলিশ।
নিহতের পরনে ছিল কালো রংয়ের প্যান্ট ও জাম কালারের টি-শার্ট। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
কামতাল পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করলে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় তারা। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬ দিন আগের। মরদেহ গুমের উদ্দেশেই ব্রহ্মপুত্র নদে ফেলে যায় দুর্বৃত্তরা।
