মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে বর্তমান দায়িত্ব ছেড়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করার নির্দেশ প্রদান করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সদরদপ্তরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর পক্ষে অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।
এর আগে, ৮ মে সকালে মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারে তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
আদেশে বলা হয়েছে, এসপি মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার দায়িত্বভার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট অর্পণ করতে হবে। সেই সাথে তাকে আজ ১৬ মে তারিখের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ডিআইজি সিলেট রেঞ্জ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। তবে তাকে কোন সুনির্দিষ্ট পদে পদায়ন করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মেয়ে কারিনার অকাল মৃত্যুর পর বাবা কায়সার হামিদের আবেগি বার্তা