ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আ’লীগের হামলায় বিএনপি-জামায়াতের ৫ জন আহত

আপডেট : ১৬ মে ২০২৬, ১০:৩৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল প্রতিহত করতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় বিএনপি ও জামায়াতের ছয় থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর ও নন্দনপুর বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক রুকন উদ্দিন, জেলা তরুণদলের সাধারণ সম্পাদক আসিফ, সুহিলপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম মাহিনসহ আরও একজন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবকদলের দলের সদস্য সচিব ইয়াসিন বাবু বলেন, বারোটার দিকে দলের ছোট ভাইয়েরা খবর দেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করতেছে জয় বাংলা স্লোগান দিয়ে। পরবর্তীতে তাদেরকে প্রতিহত করতে ও ছাত্রদল ও বিএনপির এবং আরেকটি দলের নেতাকর্মীরা এগিয়ে আসলে এ সংঘর্ষ বাধে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক  হামলা ও মিছিলের প্রতিবাদে সুহিলপুরের স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেছে। অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় বাসিন্দা ও বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।

অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত যুবদল, ছাত্রদল নেতাদের খোজ নিতে সদর হাসপাতালে যান। এসময় হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম শুক্রবার রাত ৯টায় বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত