মহাসড়কের ১৯ কিলোমিটার ফুলের পাপড়ি ছিটিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা 

আপডেট : ১৬ মে ২০২৬, ০১:০৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের সফরকে শুভেচ্ছা জানাতে শনিবার সকালে নারায়ণগঞ্জের ১৯ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা ফুলের পাপড়ি ছিটিয়ে স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্য যাত্রা শুরু করেন সকাল ৯টায়। এসময় গুলশানের বাসা থেকে বের হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সোনারগাঁও দিয়ে চাঁদপুর অভিমুখে যাত্রা করেন। সাড়ে নয়টায় তার গাড়ি বহর এ মহাসড়ক অতিক্রম করে।

প্রধানমন্ত্রীর এই যাত্রাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সকাল থেকে মহাসড়কে অবস্থান নেয়। প্রিয় নেতাকে দেখতেই তাদের এই অবস্থান।  নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ১৯ কিঃ মিঃ সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এসময় সিদ্ধিরগঞ্জে উপস্থিত ছিলেন এমপি নজরুল ইসলাম আজাদ, এমপি আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১৯ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। তারা ফুলের পাপড়ি ছিটিয়ে স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত