মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১

আপডেট : ১৬ মে ২০২৬, ০৪:০৮ পিএম

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে।

গ্রেপ্তাররা হলেন মো. ইকবাল হোসোইন, আব্দুল কাইয়ুম, মো. আল আমিন, জাহাঙ্গীর হুদা (৪৩), মো. জাকির হোসেন (৩৫), জুম্মন বাবলা (৩৩), মো. বনি ওরফে রনি (৩৫), তানজিলা মুস্তফা আরজু (২৬), মো. আব্দুল কবির খান, মনির (৩০), মো. জাহাঙ্গীর (৪৫), মো. মোমিন (২৯), মো. খাইরুল বাশার (১৯), মো. মিনহাজ তামিম (১৯), আব্দুল্লাহ আল মাসুম বাঁধন (২৩), ফারুক আহমেদ (৪২), মো. জুবায়ের আলম (২৭), মো. ফেরদৌস (১৯), সোলাইমান (২৫), সানিউল ইসলাম (৩৫), সোহেল (৩০), মো. তরিকুল (১৯), মো. শান্ত (১৯), মো. রাসেল (২৫), মো. শিহাব (২৩), মোসা. বৈশাখী (২২), রনি (৩৬), মোহাম্মদ আলাউদ্দিন সিকদার (৪৪), মো. হাসান আলী (৩০), মো. রাশেদ (৩১) ও মো. হাসান (৩০)।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

সূত্র: বাসস

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত