লেজের ব্যাটারদের নিয়ে লড়াই করে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি; বাংলাদেশ ২৭৮

আপডেট : ১৬ মে ২০২৬, ০৬:২২ পিএম

নাজমুল হোসেন শান্ত আউটের পর লিটন যখন ক্রিজে আসেন বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৬। ১০ রানের মধ্যে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে হারিয়ে ফেলেন তিনি। সেখান থেকে তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। ৭১তম ওভারে খু্রররাশ শেহজাদকে দৃষ্টিনষ্টন এক কভার ড্রাইভে চার মেরে তিন অংকে পৌছে যান বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার। 

ক্যারিয়ারের এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আর পাকিস্তানের বিপক্ষে তৃতীয়। 

১৩টি চার ও একটি ছক্কায় ১৩৫ বলে সেঞ্চুরি করেছেন লিটন দাস। 

তিন অঙ্ক ছুঁয়ে পরের বল ছক্কায় ওড়ান লিটন। তার ব‍্যাটে আড়াইশ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। 

শেষপর্যন্ত ১২৬ রানে আউট হয়েছেন লিটন দাস। তিনি আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ইনিংসও গুটিয়ে যায় ২৭৮ রানে। 

বাংলাদেশ ইনিংসের সবচে বড় ৬৪ রানের জুটি গড়েছেন লিটন শরীফুলকে নিয়ে। ছবি-এএফপি

এই রানের ১৬২-ই এসেছে শেষ চার জুটিতে। লিটন দাস তাইজুলের সাথে ৬০, তাসকিনের সাথে ৩৮, শরীফুলের সাথে ৬৪ রান যোগ করেছেন। 

জবাবে ৬ ওভারে পাকিস্তানি ওপেনারা ২১ রান তুলেছেন। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮/১০ (৭৭ ওভার)
 
(লিটন ১২৬, শান্ত ২৯, তানজিদ ২৬, মুশফিক ২৩, মোমিনুল ২২, তাইজুল ১৬, শরিফুল ১২, তাসকিন ৭, মিরাজ ৪, জয় ০, রানা ০; খুররম ৪/৮১, আব্বাস ৩/৪৫, হাসান আলী ২/৪৯, সাজিদ ১/৯৬)*
 
পাকিস্তান ১ম ইনিংস: বিনা উইকেটে ২১ (৬ ওভার)
 
 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত