রাজধানীতে আ’লীগের পোস্টারসহ যুবক আটক

আপডেট : ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

রাজধানীর বনানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার ও লিফলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ভোরে তাকে আটক করা হয়। ‎আটককৃত যুবকের নাম মো. আশিক তপেদার। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা এলাকার বাসিন্দা।

শনিবার সকালে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান।

‎তিনি বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী পুলিশ ফাঁড়ির একটি দল সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় বনানীর ঢাকা-ময়মনসিংহ সড়কের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে ডলফিন মোড়ে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থামানো হয়। তখন মোটরসাইকেলে থাকা দুজন দৌড়ে পালিয়ে যায়। পরে আশিক তপেদার নামে একজনকে আটক করা হয়।

‎তিনি আরও জানান, আটকের সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এসব লিফলেট বিতরণের উদ্দেশে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত