আড়াই বছর পর রহস্য উদঘাটন

নারায়ণগঞ্জে ব্যবসায়ী আতিকুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৬

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:০৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম (১৯) হত্যাকাণ্ডের আড়াই বছর পরে মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। হত্যাকাণ্ডে জড়িত ৬ আসামি গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে রবিবার (১৭ মে) একজন ও এর আগে ১৩ মে প্রধান আসামি আদালতে দোষ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো, হত্যাকাণ্ডের মূল আসামি আলীগঞ্জের মো. শান্ত হোসেন, মো. আহাদ আলী, মো. রুবেল, আশিক, মো. জুম্মন, মো. জাহিদ হাসান শুভ।

রবিবার বিকেলে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রযুক্তির বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ মে প্রথমে মূল আসামী মো. শান্ত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ১৪ মে রাতভর অভিযান চালিয়ে বাকী ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ মে আদালতে মূল আসামি মো. শান্ত হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার ১৭ মে মো. আহাদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

মোস্তফা কামাল রাশেদ আরো জানান, ২০২৩ সালের ৯ নভেম্বর বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলামের কাছ থেকে অপর বিকাশ ব্যবসায়ী আলী সম্রাট ৫০ হাজার টাকা বিকাশে ধার নেয়। ওই ধারের ৫০ হাজার টাকা ফেরত আনতে গেলে আলী সম্রাটের পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তারকৃতরা আতিকুল ইসলামকে কুপিয়ে হত্যার পরে লাশ গুমের উদ্দেশ্যে আলীগঞ্জ রেল লাইন সংলগ্ন হাজী সাহাবুদ্দিনের মাছের খামারের পুুকুরের পানিতে ফেলে দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত