সিলেট টেস্টের তৃতীয় দিনের লান্চ পর্যন্ত বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ রান। সকালের সেশনে নাজমুল হোসন শান্তকে হারিয়ে আরো ৯৩ রান যোগ করেছে বাংলাদেশ।
তৃতীয় দিনের সকালে আজ বড় লিডের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই ধাক্কা খেতে হয়। ব্যক্তিগত ১৫ রানে খুররম শাহজাদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে মুশফিকের সাথে তাঁর জুটিতে আসে মাত্র ৫ রান।
তবে সেই ধাক্কা বাংলাদেশ টের পেতে দেননি মিডল অর্ডারের দুই ভরসা লিটন দাস ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে এই অভিজ্ঞ জুটি ৮৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে প্রথম সেশন শেষ করেন।
লাঞ্চ বিরতি পর্যন্ত লিটন ৪৮ এবং মুশফিক ৩৯ রানে অপরাজিত আছেন।