১৬ ডিসেম্বর চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:১৬ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুতই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বিমানবন্দরের ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল ও কার পাকিং এরিয়া। এই বিস্তৃত কাভারেজের ফলে সব গুরুত্বপূর্ণ এরিয়াতেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার খেসারত এখন জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় হামের টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
 
তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত