প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বলিভিয়ায় সহিংস বিক্ষোভ

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:০৮ পিএম

বলিভিয়ার রাজধানীতে সাবেক প্রভাবশালী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবিতে চলমান দেশব্যাপী বিক্ষোভে  এ সংঘর্ষ হয়।

দেশটির এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে গত দুই সপ্তাহ ধরে সড়ক অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে বলিভিয়া। এতে বিভিন্ন শহরে খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিয়েছে।

সরকারি সদরদপ্তরের সামনে হাজারো মোরালেস সমর্থক জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা কংগ্রেস ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হতে চাইলে সংঘর্ষ বেধে যায়। 

এ ঘটনায় ৯০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর দপ্তর।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হার্নান পারেদেস বলেন, 'শান্তিপূর্ণ হলে তারা বিক্ষোভ করতে পারে। কিন্তু কেউ অপরাধে জড়ালে আমরা ব্যবস্থা নেব।'

মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া মধ্যপন্থি ও ব্যবসাবান্ধব প্রেসিডেন্ট রদ্রিগো পাজের জন্য এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত