ফুডি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শতাধিক শীর্ষ রাইডারকে সম্মাননা

আপডেট : ১৯ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি কুইক-কমার্স প্ল্যাটফর্ম ফুডি তেজগাঁওয়ের রহমান'স রেগনাম সেন্টারে অবস্থিত তাদের প্রধান কার্যালয়ে "সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজ" থিমে একটি বিশেষ 'পুরস্কার বিতরণী অনুষ্ঠান' আয়োজন করেছে। এই অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথমার্ধে অসাধারণ নিষ্ঠা ও পারফরম্যান্সের জন্য ১০০-এর বেশি রাইডারকে সম্মাননা দেওয়া হয়। এতে রমজান ও ঈদুল ফিতরের ব্যস্ততম সময়ের পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়েছে। 

শীর্ষ পারফর্মিং ডেলিভারি পার্টনারদের জন্য ছিল ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও থাকার ব্যবস্থাসহ বিভিন্ন প্রিমিয়াম উপহার। এছাড়াও দেওয়া হয়েছে উচ্চমানের স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার। 

উপহারগুলো তুলে দেন ফুডি-র চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান। তিনি বলেন, ‘আমাদের রাইডাররা আমাদের ইকোসিস্টেমের মূল ভিত্তি। তাই শীর্ষ পারফর্মারদের নিয়মিত স্বীকৃতি ও পুরস্কৃত করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। খাদ্য, গ্রোসারি ও কুইক-কমার্স, সব ক্ষেত্রেই সেবার মান বজায় রাখতে ফুডি প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই প্রতিশ্রুতি রক্ষায় আমাদের ডেলিভারি পার্টনাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’ 

অনুষ্ঠানটিতে ফুডি-র অপারেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা আফসার আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ সোহেল রানা এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন।এই আয়োজনটি বাংলাদেশের ক্রমবর্ধমান লজিস্টিক্স খাতে রাইডারদের কল্যাণ ও অপারেশনাল উৎকর্ষতার প্রতি ফুডি’র অব্যাহত অঙ্গীকারকে আরও একবার তুলে ধরে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত