পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ার পর ঘরের মাঠেও পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ। মিরপুরের পর সিলেট টেস্টেও দাপুটে জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই সিরিজ জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলেও বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে সেরা পাঁচে উঠে এসেছে টাইগাররা।
সিলেট টেস্টে জয়ের পর প্রকাশিত সর্বশেষ পয়েন্ট তালিকায় দেখা যাচ্ছে, বাংলাদেশের শতকরা পয়েন্টের হার এখন ৫৮.৩৩%। অন্যদিকে, ভারতের সংগ্রহ ৪৮.১৫%। ফলে ভরতকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে বাংলাদেশ উঠে এসেছে পঞ্চম স্থানে। এবারের চক্রে বাংলাদেশ এখনও পর্যন্ত মোট ৪টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২টি জয়, ১টি হার এবং ১টি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশের উপরে আছে - অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
এই সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের সাত নম্বরেও উঠেছে বাংলাদেশ।
সিরিজ শুরু আগে বাংলাদেশ ছিল ৯ নম্বরে। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোয় বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে। এর ফলে টেস্ট র্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের ৭ নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। ৬৩ থেকে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ৭৮।
বাংলাদেশ ৭ নম্বরে উঠে আসায় ধাক্কা।খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দল। আইসিসি-র সর্বশেষ রেটিং পয়েন্টের হিসাব অনুযায়ী, বাংলাদেশ এখন শ্রীলঙ্কার ঠিক নিচে অবস্থান করছে। অন্যদিকে, সিরিজ হেরে পাকিস্তান দল দুই ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমেছে।
অধিনায়কের কথাই আক্রমণাত্মক খেলার আত্মবিশ্বাস দিয়েছিল লিটনকে
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের অনন্য সিরিজ জয়