তামাক পণ্যের কর বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করবে সরকার: পানি সম্পদমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২৬, ০১:৩৩ পিএম

আসন্নে বাজেটে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক পণ্যের ওপর সুনির্দিষ্ট কর ও মূল্য বৃদ্ধির প্রস্তাবগুলো সরকার বিবেচনা করবে বলে জানিয়ছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (২০ মে) সকালে ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের অডিটোরিয়ামে আয়োজিত এক প্রাক-বাজেট সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি সবসময় মাদকের পেছনে পৃষ্ঠপোষকতা করে আসছে, আর তাই এর বিরুদ্ধে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয় বরং সর্বস্তরের জনগণকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এর আগে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বক্তারা তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর কর আরোপের দাবি জানান।

সেমিনারে উত্থাপিত সুপারিশে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৫০ শতাংশ সম্পূরক শুল্ক ও ২ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করা হয়।

পাশাপাশি প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৬০ টাকা এবং গুলের মূল্য ৩৫ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক ও ২ টাকা সুনির্দিষ্ট কর আরোপের দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত