দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

আপডেট : ২১ মে ২০২৬, ১০:৩৮ এএম

বিশ্ববাজারের সাথে সমন্বয় করে এক দিনের ব্যবধানে দেশের বাজারেও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে ২১৫৭ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর জরুরি সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে আজ সকাল ১০টা থেকে স্বর্ণ ও রৌপালংকারের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও রূপার দামে কোনো পরিবর্তন করা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত