অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আজ বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণি নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম।
এর আগে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাসান জাহাঙ্গীর। আদালতে শুনানিকালে আইনজীবী তুলে ধরেন, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি প্রজেক্টে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।
শুরুতে এটি নাটক হিসেবে নির্মিত হলেও পরে সিনেমা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আবেদন করা হয়। বোর্ড থেকে অনুমতি পাওয়ার পর অভিনেত্রী মৌসুমী ও অভিনেত্রী জেবা জান্নাত আপত্তি জানালে সিনেমাটির সেন্সর বাতিল করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি উল্লেখ করেন, শুরুতে সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করে জানান, তার সঙ্গে নাটক হিসেবে কাজের চুক্তি হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়ায় তিনি আপত্তি জানান। সিনেমার জন্য আলাদা কোনো চুক্তি হয়নি বলেও দাবি করেন তিনি।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি নিয়ে ১৫ মে দেশজুড়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা। পরে বিষয়টি নিয়ে আপত্তি জানান মৌসুমীও। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে তিনি এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।
সারপ্রাইজ হয়ে গেল রকস্টারের দ্বিতীয় টিজার
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের ভোট চলছে
রামিসা হ/ত্যা/র বিচার দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন
পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’