কয়েক ধরেই নির্মাতা দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিনেতা অঙ্কিতা চক্রবর্তীর মন্তব্য নিয়ে বাংলা সিনেইন্ডাস্ট্রির অন্দরে চলছে ফিসফাস। যেখানে পরিচালককে ‘পারভার্ট ব্রাহ্মণ’ বলে তোপ দেগে একাধিক বিস্ফোরক অভিযোগ মন্তব্য করেন অভিনেত্রী। এমনকি সংবাদ সম্মেলন করে অঙ্কিতা দাবি করেন, এক পার্টিতে দেবালয় তাকে বলপূর্বক চুম্বনের চেষ্টা করেছিলেন। বিগত তিন বছর ধরে সেই ‘অভিশপ্ত স্মৃতি’ বয়ে বেড়াতে হচ্ছে তাকে! সেই প্রেক্ষিতেই দেবালয়কে আইনি নোটিশ পাঠান অঙ্কিতা।
এবার অভিনেত্রীর আনা শ্লীলতাহানির অভিযোগে পাল্টা ‘অ্যাকশন’ পরিচালকের। অঙ্কিতা চক্রবর্তীর বিরুদ্ধে তিন কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন দেবালয় ভট্টাচার্য। পরিচালক জানান, ‘অঙ্কিতার সবখানে অনেক কথা বললেও এই কয়েকদিন এখনও পর্যান্ত কোনো আইনি নোটিশ পাইনি আমি। তবে আমি আমার মতো করে তাকে নোটিশ পাঠিয়ে দিয়েছি।’ দেবালয়ের সংযোজন, ‘যেখানে ইচ্ছাকৃতভাবে আমার মানহানির চেষ্টা করা হচ্ছে, সেখানে ক্ষতিপূরণ তো আমি চাইবই।’
পরিচালক-নায়িকার বিরোধের সূত্রপাত কোথায়? অঙ্কিতার অভিযোগ, বছর তিনেক আগে এক পার্টিতে প্রকাশ্যেই দেবালয় ভট্টাচার্য তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। ঠিক কী ঘটেছিল সেই রাতে? অভিনেত্রী জানান, এক পার্টিতে তিনি এবং পরিচালক দেবালয় ভট্টাচার্য হাজির ছিলেন। দেবালয়কে আগে থেকেই চিনতেন, তাই তার সম্পর্কে কোcbf অস্বস্তিবোধ করেননি অঙ্কিতা। কিন্তু সেখানে যে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, সেটা আন্দাজও করতে পারেননি অভিনেত্রী।অঙ্কিতার কথায়, `পার্টির মাঝে আমার হাত ধরে টেনে একটি ঘরে নিয়ে যান দেবালয়। ফলত পিঠ ঠেকে যায় দেওয়ালে। এরপরই পরিচালক চুমু খাওয়ার চেষ্টা করেন। তখনই বুঝতে পারি কি কী ঘটাতে চলেছেন দেবালয়! এরপরই নিজেকে সামলে নিই।’
সংবাদ সম্মেলনে সেই রাতের ‘অভিশপ্ত স্মৃতি’ আউড়ে অঙ্কিতা জানান , ইতিমধ্যেই দেবালয় ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী প্রিয়ম দে। অভিনেত্রীর দাবি, কোনো ক্ষতিপূরণ নয়, আগামী সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দেবালয়কে। নতুবা পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন তিনি। এরপরই অঙ্কিতার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন দেবালয় ভট্টাচার্য।
জিতে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ, মুক্তির অনুমতি হাইকোর্টের
শ্রীপুরে শ্রমিক অসন্তোষ: পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ
রামপুরায় শিক্ষার্থীকে ধর্ষণের পর আত্মহত্যার প্ররোচনা, আরেক শিক্ষার্থী গ্রেপ্তার