মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর উপজেলার ইছাপুরা চৌরাস্তায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মীর মো. রাসেল, সাগর আহমেদ শিমুল, মাওলানা জুবায়ের ফরাজী, মাওলানা যোবায়ের শেখ, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা আবু হানিফা, মাওলানা জিউর রহমান, সুখন চৌধুরী, নয়ন শেখ, শাহিন হোসেন দিদার, ব্যাংক কর্মকর্তা আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন