পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে চলমান কূটনৈতিক তৎপরতা সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ে শীর্ষ নেতাদের সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং এই শান্তি প্রক্রিয়ার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির চীন সফরে রয়েছেন।
বেইজিংয়ে চীনা নেতৃত্বের সাথে দ্বিপাক্ষিক আলোচনার সময় সেনাপ্রধান আসিম মুনিরকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চলমান বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে সমগ্র বিশ্ব একটি অত্যন্ত সংকটময় ও জটিল মুহূর্ত অতিক্রম করছে।
সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশার বাণী শুনিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সমস্ত প্রক্রিয়া ও বিষয়গুলো এখন একদম সঠিক পথেই অগ্রসর হচ্ছে। মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে শান্তি বজায় রাখার ও তা আরও এগিয়ে নেওয়ার জন্য চীন যেভাবে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে, সেজন্য আমি দেশটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ইউরেনিয়াম স্থানান্তরে রাজি হয়েছে ইরান!