ঈদ আসতে মাত্র দু’দিন বাকি। ঠিক এই সময়েই স্থগিত করা করা হলো আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা নাকফুলের কাব্য। সিনেমাটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সোমবার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য বারণে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না চলচ্চিত্রটি।
ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। সমাজপতিরদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প ফুটে উঠেছে সিনেমায়। বেশ কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে আবার দেখা যাবে আদর-পূজা জুটিকে। কিন্তু শেষমেশ হতাশ হতে হচ্ছে দর্শককে।
শহীদ জিয়াকে নিয়ে বিটিভির বিশেষ আয়োজন