হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন্য। এদের মধ্যে হামে শনাক্ত ৫৩ জন ও সন্দেহজনক রোগী ১ হাজার ৮৩ জন।

এতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৬৭ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন। মোট মৃত্যু ৫৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৭৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত