ছোট পর্দার ব্যস্ত অভিনেতা ফারহান আহমেদ জোভান এবার শতকোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলেন। তার অভিনীত ১০০টি নাটক ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান।
সেখানে তিনি ১০০টি নাটকের তালিকা প্রকাশ করে লেখেন, ‘প্রতিটি গল্প ছুঁয়ে গেছে হৃদয়, আর দর্শকের অফুরন্ত ভালোবাসায় প্রতিটি অভিনয় হয়ে উঠেছে স্মরণীয়।’ ভিউ কি সত্যিই শিল্পীর জনপ্রিয়তা নির্ধারণ করে- এমন প্রশ্ন করলে ফারহান আহমেদ জোভান জানান, ভিউ সরাসরি জনপ্রিয়তার মানদণ্ড কিনা জানি না, তবে এটি দর্শকের আগ্রহ বোঝার একটি মাধ্যম। তাঁর মতে, কোনো কাজ বেশি ভিউ পেলে সেটি দর্শক গ্রহণ করেছে- এটাই বোঝা যায়।
অভিনেতা বলেন, ‘আগে টেলিভিশন নাটকের ক্ষেত্রে টিআরপি দিয়ে জনপ্রিয়তা বোঝা হতো। এখন ইউটিউবে ভিউ দেখে দর্শকের পছন্দ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভিউ সরাসরি জনপ্রিয়তার মানদণ্ড কিনা জানি না, তবে এর মাধ্যমে দর্শকের আগ্রহ বোঝা যায়। অন্যদের বিষয়ে জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কাজের ভিউ বেশি হলে সেটা থেকে আমি অনুপ্রেরণা পাই।’
জোভান জানান, ভক্তরাই হিসাব করে তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বললেন, ‘এটা সত্যি আনন্দের। আমি নিজেও জানতাম না বিষয়টা। ভক্তরা এগুলো হিসাব করে আমাকে জানিয়েছে। যারা আমার কাজ দেখেন, যাদের ভালোবাসায় আজকে আমি এখানে তাদের প্রতি আমার অসীম ভালোবাসা রইল।’
জট খুলল ‘পিনিক’, হদিস নেই বু্বলীর
ঈদে দুদিনের মৌসুমি ব্যবসা
আবারও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন বেলকুচির শিল্পী আজাদ