নামাজ আদায়ের জন্য প্রস্তুত বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

আপডেট : ২৭ মে ২০২৬, ০৫:৪১ পিএম

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। শহরের সূত্রাপুর কেন্দ্রীয় মাঠে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী।

আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৭ মে) দুপুরে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চান, যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় বড় জামে মসজিদ ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।’

বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘এই মাঠে ২০ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করেন। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ তিনি বগুড়াবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান।

জেলা পুলিশ জানিয়েছে, গোটা জেলায় ১ হাজার ৭৭০টির বেশি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত