গানে ফিরলেন মারজুক রাসেল

আপডেট : ৩০ মে ২০২৬, ০৬:২৬ পিএম

প্রায় সাত বছরের বিরতির পর আবার গান লেখায় ফিরলেন গীতিকতব ও অভিনেতা মারজুক রাসেল। এরইমধ্যে গানাটি প্রকাশিত হয়েছে ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর এর চ্যাপ্টার ১২-তে। গানের নাম ‘ব্যাচেলর গীতি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। 

ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। তার কথায়, লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও এই সময়ের মধ্যে তিনি আর কোনো পূর্ণাঙ্গ গান লেখেননি। 

তিনি আরো জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন, মারজুক রাসেল অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত হোন। সেই ভাবনা থেকেই ‘ব্যাচেলর গীতি’র জন্ম। গানটির বিষয়বস্তুও আবর্তিত হয়েছে ব্যাচেলর গ্যাংয়ের জীবন ও তাদের মজার অভিজ্ঞতাকে কেন্দ্র করে। 

চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত