ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। দল ঘোষণার পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে। কাতার বিশ্বকাপের ১৭ জন ফুটবলারকে রেখে ঘোষিত এই দলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজের মতো তারকাদের পাশাপাশি জায়গা পেয়েছেন নিকো পাজ ও জুলিয়ানো সিমেওনের মতো তরুণ প্রতিভারা।
যথারীতি আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি পরেই মাঠ মাতাবেন দলের অধিনায়ক লিওনেল মেসি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন তিনি। এরপর ২০১৪, ২০১৮ এবং সবশেষ ২০২২ সালের সফল বিশ্বকাপ মিশন—সবখানেই তাঁর পিঠে ছিল এই আইকনিক নম্বর।
আনহেল দি মারিয়ার অবসরের পর তাঁর ঐতিহাসিক ১১ নম্বর জার্সিটি এবার পাচ্ছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। এছাড়া বিশ্বস্ত দেয়াল এমিলিয়ানো মার্তিনেজ ২৩ নম্বর এবং তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।
কে কত নম্বর জার্সি পরবেন:
১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বরে গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বরে রদ্রিগো ডি পল, ৮ নম্বরে ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে লিওনেল মেসি।
১১ নম্বরে জিওভানি লো সেলসো, ১২ নম্বরে জেরোনিমো রুলি, ১৩ নম্বরে ক্রিশ্চিয়ান রোমেরো, ১৪ নম্বরে এজেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস, ১৬ নম্বরে থিয়াগো আলমাদা, ১৭ নম্বরে জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে নিকো পাজ, ১৯ নম্বরে নিকোলাস ওতামেন্দি এবং ২০ নম্বরে আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার রয়েছেন।
দলের বাকি খেলোয়াড়দের মধ্যে ২১ নম্বরে হোসে ম্যানুয়েল লোপেজ, ২২ নম্বরে লাউতারো মার্তিনেজ, ২৩ নম্বরে এমিলিয়ানো মার্তিনেজ, ২৪ নম্বরে এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বরে নাহুয়েল মোলিনা খেলবেন।
ব্রাজিলের জার্সি নম্বর ঘোষণা: নেইমার ১০, ভিনিসিয়ুস পেলেন কতো