ঈদুল আজহা

ছুটি শেষে আজ খুলল অফিস-আদালত-ব্যাংক

আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ আজ সোমবার (১ জুন)। দীর্ঘ বিরতির পর আজ খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।

‌এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছুটি শেষে আজ কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

এরইমধ্যে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা। রবিবারও ঢাকায় ফিরেছেন অনেকে।

গত ২৮ মে দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন।

তবে, ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত