ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ সুবিধা পায়। কিন্তু আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় তারা এ ক্ষেত্রে কোনো সুবিধা নিতে পারবে না। এ অপরাধে কোনো ছাড় দেয়া হবে না। বুধবার (০৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে একটি সুযোগ নেয়ার চেষ্টা হতে পারে। কিন্তু এটি অত্যন্ত সেনসেটিভ ইস্যু বিচারকরা জানেন। তাই আবেগতাড়িত হয়ে রায় দিবেন না, এটা বাস্তবতা ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো বেনিফিট পাবেন না, এই অপরাধে তারা কোনো ছাড় পাবেন না।
২৭ মে ঈদুল আজহার ঠিক আগের দিন হৃদয়বিদারক ঘটনা ঘটে আদ-দ্বীন হাসপাতালে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজ প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
৪৯২টি উপজেলায় ৫০ শয্যা থেকে সব ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রুপান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ৫টি করে শিশু হাসপাতাল করা হবে। যার প্রতিটিতে ১টি করে থাকবে আইসিইউ। ১১শ কোটি টাকা ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল ভবন তৈরি করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চায়না-বাংলাদেশ যৌথভাবে নারীদের জন্য একহাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল তৈরি করবে। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্যকে সহজ করার কাজ করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৬-১০টি উপজেলায় পাইলটিংভাবে ছেলে বা মেয়ে সকলের জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসার সেবার ব্যবস্থা করা হবে। কার্যক্রম স্বাভাবিক বা ঠিক হলে পরবর্তীতে সারা দেশে করা হবে।
মন্ত্রী আরও বলেন, ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে সাথে সাথে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে ১০ শতাংশ বেড বরাদ্দ থাকবে। এছাড়াও প্রতিবেদনের উপর ১০০ টাকার মধ্যে ৮০ টাকা ছাড় দেয়ার অনুমতিও প্রদান করা হয়েছে।
জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান