পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

বিদ্যুতের দাম বাড়ানো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

পাইকারিতে ১৯.৮৫ শতাংশ, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ বাড়ছে। 

012

গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের ১৫ শতাংশ, আর সর্বোচ্চ ১৯.৯৪ শতাংশ দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে বর্ধিত বিদ্যুতের দাম ঘোষণা করে।

পাইকারিতে বর্তমান দর ৭.০৪ টাকা থেকে বাড়িয়ে গড় দাম ৮.৩৯ টাকা করা হয়েছে। অন্যদিকে সঞ্চালন খরচ (গড়) ইউনিট প্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত