ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রত্যাহার

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়। 

আদেশে বলা হয়েছে, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদান করবেন। তবে তাঁকে প্রত্যাহারের কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, মাহফুজ আফজালের দায়িত্বকালে ঝিনাইদহ জেলায় দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া গত বৃহস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত