তীব্র তাপপ্রবাহের পর রাজধানী ঢাকায় এক পশলা বৃষ্টির দেখা মিলেছে, যা ভ্যাপসা গরমের মধ্যে জনমনে খানিকটা স্বস্তি এনে দিয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের তীব্রতা পুরোপুরি কাটেনি।
শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর বাংলামটর বৃষ্টি নামে। এছাড়া আরও দু-এক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কয়েক মিনিটের হালকা বৃষ্টিতে স্বস্তি মিললেও কিছু সময় ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী মানুষ।
এদিকে, ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এছাড়া এসব অঞ্চলের নদীবন্দরকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে।
নিচে ভিডিওতে দেখুন...
