ডাবের পানির সঙ্গে কী খাবেন

আপডেট : ০৭ জুন ২০২৬, ১২:৩২ এএম

গরমে সেরা প্রাকৃতিক পানীয় হিসেবে ডাবের পানির চাহিদা থাকে তুঙ্গে। তীব্র দাবদাহের মধ্যেও শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ডাবের পানি। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো মিনারেল পাওয়া যায়। পেটের সমস্যাও দূরে রাখে। হজমে সহায়তা এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। রোজ ডাবের পানি খেলেই একাধিক রোগের ঝুঁকি কমে যায়। বেশি উপকার পেতে পারেন, ডাবের পানিতে মেশাতে পারেন কিছু উপাদান।

          ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে। এর সঙ্গে বিটনুন মেশালে সোডিয়াম, আয়রন ও সালফারের মতো মিনারেলও পাওয়া যায়। ইলেকট্রোলাইট-সমৃদ্ধ পানীয় হয়ে ওঠে ডাবের পানি।

          চিয়া সিডে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গরমের দিনে শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি হজমেও সহায়তা করে চিয়া সিডস মেশানো ডাবের পানি।

          ডাবের পানিতে ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়াতে লেবুর রস মেশাতে পারেন। লেবুর রসে ভিটামিন সি থাকে, যা পুষ্টি শোষণে করে। পাশাপাশি হজমের সমস্যা দূর করে, শরীরের পিএইচ ভারসাম্য রাখে, ত্বকের উজ্জ্বলতাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

          ডাবের পানিতে মধু মিশিয়ে খেতে পারেন। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

          ডাবের পানিতে পুদিনা পাতা মিশিয়ে খেলে শরীরে সতেজতা ফিরে পাবেন। শরীরে থেকে টক্সিন বের করে দেয়। হজমের সমস্যা দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত