ফেরদৌসকে শুভেচ্ছায় ভাসালেন নিপুণ

আপডেট : ০৭ জুন ২০২৬, ০১:৫৬ পিএম

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস আহমেদের জন্মদিন আজ। সহকর্মীর বিশেষ দিনে ফেরদৌসকে শুভেচ্ছায় ভাসিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক আজ (৭ জুন) দুপুরে ফেরদৌসের সঙ্গে নিজের একটা পুরনো ছবি শেয়ার করে লিখেছেন,‘আমাদের দেশীয় চলচ্চিত্রের সুদর্শন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, রাজনীতিক ফেরদৌস আহমেদের জন্মদিন আজ। তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার সৌভাগ্য হয়েছে আমার।’ 

 নিপুণ লিখেছেন, কর্মজীবনে ভাই-বন্ধু ফেরদৌস আহমেদ অভিনয় ও মডেলিংয়ের বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন শুদ্ধ রাজনীতিক। সদা হাসি-খুশি আর উচ্ছ্বল প্রাণবন্ত মানুষটির জন্মদিনে জানাই আমার হৃদয় উজাড় করা ভালোবাসা। শুভ কামনা পরিবার নিয়ে আজীবন ভালো থাকুন, সুস্থ থাকুন সুপ্রিয় ফেরদৌস ভাই।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত