মিরসরাইয়ে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:০৫ এএম

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার (৬ জুন) ও রবিবার (৭ জুন) জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি সাকিব উদ্দিন (২০), মেহেদী হাসান (২২), মঈন উদ্দিন (১৯), জাহিদুল আলম ভূঁইয়া (৪৪), নজরুল ইসলাম জীবন (২৮) ও আইনুল ইসলাম লিমনকে (২০) গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। অপর ২ জনকে ভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত