২০ জুলাই এসএসসি’র ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

আগামী ২০ জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার ( ৮ জুন) সচিবালয় সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিকুলাম নিয়ে কাজ করছি আমরা। এটা পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান। আগামী বছর ৪টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে ২০২৮ সালে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ। 

চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত