দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সরকারের পক্ষ থেকে চলতি জুন মাসের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
একই সঙ্গে বেতন গ্রেড, পেনশন সুবিধা এবং ভাতার কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
এ জন্য আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। তবে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে এক লাখ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে, ভিডিও ভাইরাল