আফগান সীমান্তে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩

আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:৪২ এএম

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র।

বুধবার (১০ জুন) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ a সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযোগ করেন, পাকিস্তান সেনাবাহিনী আবারও আফগান আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে।

তিনি জানান, হামলায় ১১ জন শিশু ও নারী এবং একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে খোস্ত প্রদেশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্পেরা জেলায় একটি বাড়িতে বিমান হামলায় নয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

এছাড়া পার্শ্ববর্তী পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পৃথক আরেকটি হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

তবে এ হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত