দেশের চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে ৪১২ কোটি ৭১ লাখ টাকার হামের প্রয়োজনীয় টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১০ জুন) পৌনে ১১টায় সচিবালয়ে হওয়া এ বৈঠকে টিকা কেনার সিদ্ধান্তে কমিটির সায় মিলেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত তিন মাসে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ৬৩১ জন।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।
এর আগে ২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহ করা হতো, যেখানে অর্থায়নের বড় অংশ আসত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। তবে ২০২৫ সালে টিকা সংগ্রহকে রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় নেওয়া হয়।
আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, দ্রুতই সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী