কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের কৃষি অর্থনীতিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে একটি জনবান্ধব, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল এমপি। তিনি শহীদ জিয়ার কৃষি উন্নয়ন ও সবুজ বিপ্লব বাস্তবায়নে গৃহীত উদ্যোগগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, পরিচালক আনোয়ার ফারুক এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, এইচআরএমডি’র উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নূরে আলম শাওন সহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত