ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. দর্পণ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার এক্তারপুর এলাকা থেকে বুধবার (১০ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. দর্পণ ভূঁইয়া উপজেলা হরষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁঞার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, গোপন খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার ১০ নম্বর মামলা বিষ্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ ও বিজয়নগর থানার ২৩ নম্বর মামলা ও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর এজাহারনামীয় আসামি মো. দর্পন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসাামকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।