জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) দীর্ঘ সময় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বৃদ্ধের পরিচয় রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামের ষষ্টি চন্দ্র বর্মণ (৬৮)।
উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মণ (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি বাবু চন্দ্র বর্মণের পুত্র।
বিজিবি জানায়, প্রায় ২৪ ঘণ্টা তিনি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছিলেন। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
বর্তমানে তিনি বকশীগঞ্জ থানায় রয়েছেন। তার স্বজনরা রাজশাহী থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে। স্বজনরা পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দিনভর সীমান্ত এলাকায় উত্তেজনা চলতে থাকে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ‘বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। বিজিবি তাকে থানায় হস্তান্তর করেছে। স্বজনরা এলে প্রয়োজনীয় যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত