ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আটক ৬

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:৩৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে ১১টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রিয় অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোংলা বন্দর এলাকায় খাইরুল ইসলামের চাতাল থেকে তাদের আটক করা হয়। 

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে চাতালের পেছনে ঘোড়া জবাই করে। পরে সেগুলো গরুর মাংস বলে বিক্রি করতেছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় তাদের জবাই করা ঘোড়ার মাংস ও মাথাসহ আটক করে প্রশাসনকে খবর দেয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত