দুদকে বরাদ্দ ১৯৭ কোটি টাকা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪২ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৯৬ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দুদকের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা, যা পরে সংশোধিত বাজেটে ২০৩ কোটি টাকায় দাঁড়ায়। সে হিসাবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ সংশোধিত বাজেটের তুলনায় কিছুটা কমেছে। গত বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত