সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী জেক বনজিওভিকে নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিলেন বিশ্বখ্যাত ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। স্পষ্ট জানিয়েছেন, নিজের কাজ নিজে করা মানেই এই নয় যে তার স্বামী তার যত্ন নেন না।
২০২৪ সালের মে মাসে বিয়ে করার পর এই তারকা দম্পতি ২০২৫ সালের আগস্টে দত্তক নেওয়ার মাধ্যমে এক কন্যাসন্তানকে নিজেদের জীবনে স্বাগত জানান। তবে সন্তান আসার পর থেকেই জেক বনজিওভি তীব্র সমালোচনার মুখে পড়েন। কিছু ছবিতে দেখা যায়, মিলি একাই বাচ্চার কার সিট, স্ট্রলার ও ব্যাকপ্যাক বহন করছেন আর জেক পাশে খালি হাতে হাঁটছেন।
এই ছবিগুলো ভাইরাল হতেই নেটদুনিয়ায় জেককে নিয়ে সমালোচনা শুরু হয় যে তিনি স্ত্রীর কোনো সাহায্য করছেন না।এই ট্রোলের জবাব দিয়ে মিলি বলেন, ‘মেয়েরা কবে থেকে নিজেদের ব্যাগ বা বাচ্চার কার সিট ধরার ক্ষমতা হারিয়ে ফেলল? আমি নিজেই আমার সব স্যুটকেস, ব্যাগ আর বাচ্চাকে একসঙ্গে সামলাতে পছন্দ করি। কারণ এই ভ্রমণের সব পরিকল্পনা আমি আগের রাত থেকেই করে রাখি এবং আমি জেকের চেয়ে তিন মাইল এগিয়ে থাকি।’
তিনি আরো বলেন, ‘আমরা একদিকে মেয়েদের ক্ষমতায়ন নিয়ে বড় বড় কথা বলি, মেয়েরা সব পারে, পুরুষের প্রয়োজন নেই ইত্যাদি স্লোগান দিই; আবার যখন আমি নিজেই নিজের জিনিসপত্র সামলাই, তখন লোকে প্রশ্ন তোলে—তোমার স্বামী কোথায়?’ স্বামী জেকের প্রশংসা করে মিলি বলেন, আমার স্বামীকে বাইরে থেকে কেউ চেনে না। সে অত্যন্ত ভদ্র ও মিষ্টি স্বভাবের একজন মানুষ, যে আমার জন্য সব কিছু করতে প্রস্তুত। তবে সে এটাও খুব ভালো করে জানে যে আমি নিজেই নিজের কাজ করতে পুরোপুরি সক্ষম।
সাড়া ফেলল সাদিয়ার নতুন হেয়ারকাট
তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ